Blog

র‍্যাঙ্কিংয়েও সুখবর, টেস্টে ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে নাজমুল-নাহিদ রানা-তাইজুলরা

  প্রতিনিধি 8 September 2026 , 1:34:29 প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক টেস্ট জয়ের পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৩ রানের জন্য সেঞ্চুরি না পেয়ে তৃতীয়বার জোড়া সেঞ্চুরির করার সুযোগ হারানো নাজমুল হোসেন উঠে এসেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে। ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংয়ে ধস নামানো ফাস্ট বোলার নাহিদ রানা আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ১৬ ধাপ এগিয়েছেন নাজমুল। বাংলাদেশ অধিনায়ক এখন আছেন ২৩ নম্বরে। এর আগে তাঁর সেরা অবস্থান ছিল ২৮। বর্তমান র‍্যাঙ্কিংয়ে নাজমুলই বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান।  

https://da371525092c83afecf6048c47a36525.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

অধিনায়কের পরেই আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ইনিংসে ৭১ ও ২২ রান করা মুশফিক দুই ধাপ এগিয়ে উঠেছেন ২৬ নম্বরে। মুশফিকের ক্যারিয়ার সর্বোচ্চ র‍্যাঙ্কিং ১৭। দুই ইনিংসেই ফিফটি করা মুমিনুল হক আছেন এরপরই। ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন টেস্টে টানা পাঁচ ইনিংসে ৫০ ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড ছোঁয়া মুমিনুল। বাংলাদেশের টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরা পিছিয়েছেন।

তাইজুলও উঠেছেন ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে

তাইজুলও উঠেছেন ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানেশামসুল হক

বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন নাহিদ রানা। তরুণ এই ফাস্ট বোলার অবশ্য বাংলাদেশের শীর্ষ পাঁচে নেই। মিরপুরে ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৩ নম্বরে। এর আগে ২০২৩ সালে ডিসেম্বরে ১৪ নম্বরে উঠেছিলেন তাইজুল।  দুইয়ে মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও আগের মতোই ২৭ নম্বরে এই অফ স্পিনার। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন মিরাজ।

আরও পড়ুন

নাহিদ রানা: ‘দেখুন, এখন আমরাও পারি’

নাহিদ রানা: ‘দেখুন, এখন আমরাও পারি’

টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট, বোলিংয়ে ভারতের যশপ্রীত বুমরা ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা আছেন এক নম্বরে।

বাংলাদেশের শীর্ষ পাঁচ —ব্যাটসম্যান

ক্রম (+/–)ব্যাটসম্যানপয়েন্ট
২৩ (+১৬)নাজমুল হোসেন৬৪৯
২৬ (+২)মুশফিকুর রহিম৬৪০
৩৫ (+১২)মুমিনুল হক৫৯২
৩৮ (–৬)লিটন দাস৫৮৫
৫৮ (–৪)সাদমান ইসলাম৫০৬

বাংলাদেশের শীর্ষ পাঁচ —বোলার

ক্রম (+/–)বোলারপয়েন্ট
১৩ (+৩)তাইজুল ইসলাম৭০৪
২৭ (–)মেহেদী হাসান মিরাজ৬২০
৪৩ (–১)নাঈম হাসান৪৭৪
৪৮ (–)তাসকিন আহমেদ৪২৮
৪৯ (–২)হাসান মাহমুদ৩৯২